Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে মুকুলের বিশাল মোটরসাইকেল শোডাউন- সকল ভেদাভেদ ভুলে নৌকার ছায়াতলে সমবেত হওয়ার আহবান
অন্যান্য

গাংনীতে মুকুলের বিশাল মোটরসাইকেল শোডাউন- সকল ভেদাভেদ ভুলে নৌকার ছায়াতলে সমবেত হওয়ার আহবান

by Joynal Abdin October 11, 2023
written by Joynal Abdin October 11, 2023 0 comments
263

গাংনীতে মুকুলের বিশাল মোটরসাইকেল শোডাউন- সকল ভেদাভেদ ভুলে নৌকার ছায়াতলে সমবেত হওয়ার আহবান

এম চোখ ডট কম, গাংনী: সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সমর্থকদের এক কাতারে সমবেত হওয়ার আহজান জানালেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার উন্নয়ন প্রচারণায় মোটরসাইকেল শোডাউনে তিনি এ আহবান জানান। বিকেলে মোখলেছুর রহমানের গাংনী থানা সড়কের বাস ভবনে সামনে থেকে শোডাউন শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য মোটরসাইকেল কার্যত বিশাল সমাবেশে রুপ নেয়। শোডাউন শুরু থেকে গাংনী মহিলা কলেজমোড় পর্যন্টত পায়ে হেঁটে তাতে অংশ নেন মুকুল। এসময় তিনি বলেন, আজ প্রথম নির্বাচনী প্রচারণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আমার এ শোডাউন। দল যাকে মনোনয়ন দেবে আমরা সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করব। কারণ সকল সিদ্ধান্তের মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত উল্লেখ করে তিনি বলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগ শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি যাকে মনোনয়ন দেবেন তাকেই আমরা বিজয়ী করব। আজকে আমার এই মোটরসাইকেল শোডাউনে যাদের দেখছেন তারা উপজেলার যতটা ভোট কেন্দ্র রয়েছে সকল কেন্দ্রের আওয়ামী লীগের নেতাকর্মী। যারা নৌকা প্রতীক বিজয়ী করতে সব সময় অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তাদের মাধ্যমেই আগামী নির্বাচনে আমরা ভোটের মাঠে কাজ করব। সরকারের উন্নয়ন তুলে ধরে মোখলেছুর রহমান মুকুল আরও বলেন, বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে আওয়ামী লীগ সরকার। রূপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্র, পদ্মা সেতু, বিভিন্ন ফোর লেন রাস্তা, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল ও ঢাকায় মেট্রো রেলের মত প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। তাছাড়াও নানামুখী প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের নানা রকম সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। একদিকে যেমন জীবনযাত্রার মান বেড়েছে আবার অন্যদিকে ডিজিটাল মাধ্যমের কারনে জীবন অনেক সহজীকরণ হয়েছে। ফলে এই সরকারকে সাধারণ মানুষ ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশাল এ মোটরসাইকেল শোডাউন বের হয়ে গাংনী থেকে প্রথমে গাড়াডোবে পথসভায় বক্তব্য দেন মোখলেছুর রহমান মুকুল। এরপর সাহারবাটি এবং গাংনী শহর হয়ে খলিশাকুন্ডি পর্যন্ত শোডাউন করেন। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে বিভিন্ন সড়ক ঘুরে গাংনী শহরে ফিরে মোটর সাইকেল শোডাউন সম্পন্ন হয়। শোডাউনে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি নবীর উদ্দীন, মটমুড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল বারি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগ সভাপতি মোহন, সাধারণ সম্পাদক ডালিম রানা, ছাত্রলীগ নেতা আবিরসহ ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের উদ্বোধন
next post
ভাঙছে সংসার, চড়া মূল্য দিচ্ছে কেউ কেউ  ।। গাংনীতে প্রবাসীর স্ত্রীর সাথে সেই পরকিয়া প্রেমের পরিণতি

You may also like

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal