Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » গাংনীতে টিসিবি’র ৫ কেজি চাউলে আধা কেজি কম
অন্যান্যবাংলাদেশমেহেরপুর

গাংনীতে টিসিবি’র ৫ কেজি চাউলে আধা কেজি কম

by Joynal Abdin July 20, 2023
written by Joynal Abdin July 20, 2023 0 comments
617

গাংনীতে টিসিবি’র ৫ কেজি চাউলে আধা কেজি কম

এম চোখ ডট কম:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে টিসিবি চাউল বিক্রিতে ওজনে কম দেওয়া হচ্ছে। পাঁচ কেজি চাউল কেনার পর ওজন করে তা দাঁড়াচ্ছে সাড়ে চার কেজিতে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে টিসিবি ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ভুক্তভোগীরা।
আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ধানখোলা ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলারের মাধ্যমে টিসিবির চাউল ও অন্যান্য পণ্য বিক্রি শুরু হয়।
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় কিছু মানুষ প্রতিবাদ জানায়। এসময় ধানখোলা ইউনিয়ন পরিষদের ভেতরে অবস্থান নেওয়া ডিলারের লোকজনের সাথে তাদের বাকবিতণ্ডা বাধে। অতি দরিদ্র মানুষের রক্ত ঘাম ঝরানো টাকায় কেনা চাউল ওজনে কম দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ আর ক্ষোভ শুরু হয় স্থানীয়দের মাঝে। টিসিবি ডিলার পেশিশক্তি ব্যবহার করে গরিব মানুষের চাউলে ওজন কম দিচ্ছে বলে অভিযোগ করেন প্রতিবাদকারীরা।
ভুক্তভোগী আড়পাড়া গ্রামের বয়োবৃদ্ধ নজিম উদ্দীন বলেন, গরিব মানুষ তাই টিসিবি থেকে সরকারী কম মূল্যের চাউল কিনেছি। পাঁচ কেজি চাউরে দাম পরিশোধ করি। তবে চাউল ওজন না করে একটি বালতিতে আনুমানিক ওজন হিসেবে আমার ব্যাগে ঢেলে দেওয়া হয়। কম দেওয়া হয়েছে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদের সামনের একটি দোকানে ডিজিটাল স্কেলে ওজন করি। তখন দেখি আধা কেজি কম।
একই অভিযোগ করেছেন শানঘাট গ্রামের নাসির উদ্দীন। তিনি বলেন, একসাথে আমরা তিন জনের চাউল হিসেবে ১৫ কেজি কিনি। বাইরে গিয়ে মেপে দেখি ১৫ কেজি চাউলে দুই কেজি কম। বিষয়টি ডিলারকে বললেও তিনি কানে নেননি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ধানখোলা ইউনিয়নের টিসিবি ডিলার মাহিন ট্রেডিং কোম্পানীর সত্ত্বাধিকারী মুস্তাকিম বিল্লাহ। তিনি বলেন, ওজনে কম দেওয়া হচ্ছে না।
স্থানীয় সুত্রে জানা গেছে, অতি দরিদ্র বয়োবৃদ্ধ মানুষগুলো রোদ বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইন দিয়ে টিসিবি পণ্য কেনেন। এরকম মানুষগুলোর সাথে ডিলারের ওজন প্রতারণায় তীব্র প্রতিবাদ করেন ইউনিয়ন পরিষদের আশেপাশের লোকজন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ঠদের এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাই ভুক্তভোগীদের।
এ প্রসঙ্গে ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, টিসিবি ডিলার নিয়ন্ত্রণ করার দায়িত্ব ইউনিয়ন পরিষদের না। পরিষদ ভবন শুধুমাত্র পণ্য বিক্রিতে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। তবে ওজন কম দেওয়ার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হবে।
বিষয়টি গোচরে আনলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ওজন প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
next post
সোলার প্যানেল রিসাইক্লিং এ বাংলাদেশী বিজ্ঞানীর অভূতপূর্ব আবিষ্কার

You may also like

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়

October 12, 2026

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

October 12, 2026

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার ...

September 16, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

Recent Posts

বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal