Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » জাতীয় » মেহেরপুরে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় ডিসির বার্তা
জাতীয়অর্থ বাণিজ্যকৃষিবাংলাদেশমেহেরপুরস্বাস্থ্য

মেহেরপুরে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় ডিসির বার্তা

by Joynal Abdin March 11, 2024
written by Joynal Abdin March 11, 2024 0 comments
মেহেরপুরে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় ডিসির বার্তা
413

মেহেরপুরে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় ডিসির বার্তা

এম চোখ ডট কম, মেহেরপু:
মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বর্তমান সরকারের এবারের নির্বাচনী এশতেহারের প্রথমে রয়েছে- ‘‘দ্রব্য মূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’’ এবারের জেলা প্রশাসক সম্মেলনেও মাননীয় প্রধানমন্ত্রী দ্রব্য মূল্যের বিষয়টি বলেছেন। কাজেই ব্যবসায়ী, ক্রেতা-ভোক্তা, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।
সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত আহবান জানান।
মেহেরপুর জেলা প্রশাসন ও কনজুমারসক এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা রমজান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক বলেন, যেখানে মুনাফা জড়িত সেখানে নীতি নৈতিকতা সব সময় কাজ করে না। কেননা কথায় আছে- চোর না শোনে ধর্মের কাহিনী। একমাত্র সামাজিক পরিবর্তন, মানুষকে সচেতন করা, সব শ্রেণি পেশার মানুষের উল্লেখযোগ্য ভুমিকা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এসবের মেলবন্ধনে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ক্রেতা-ভোক্তাদের অনেক দোষ ত্রæটি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু কিছু মানুষ আছেন যারা কোন প্রকার দরাদাম ছাড়াই ইচ্ছেমত পণ্য কেনেন। এক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা হাতিয়ে নেওয়া সুযোগ পায়। ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে- দরাদাম করে নায্যমূল্য দিয়ে পণ্য কেনা। এতে দুর্বল ক্রেতারাও সুযোগ পাবেন। মনে রাখতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শুধুমাত্র মোবাইল কোর্ট করে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রয়োজনীয় বাজার পর্যবেক্ষণ ও ক্রেতা-ভোক্তাদের সচেতনতার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা বন্ধ করতে হবে। একসাথে অনেক দিনের বাজার কিনে পণ্য বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি থেকেও বিরত থাকতে হবে।
মেহেরপুর জেলায় উৎপাদিত পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, উৎপাদন ও বিপণন পর্যায়ে কতটা পার্থক্য হচ্ছে তা একজন ক্রেতাকে জানতে হবে। যাতে উৎপাদনকারীকে ঠকিয়ে মধ্যস্বত্তভোগীরা বেশি মুনাফা নিতে পারে। অন্যদিকে যে পণ্যগুলো বাইরে থেকে দর ঠিক হয়ে আসে সেগুলোর বিষয়ে সচেতন হতে হবে। প্রয়োজনে বিকল্প পণ্য ক্রয় করতে হবে।
অসাধু ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারী দিয়ে তিনি বলেন, আমরা সকলেই ক্রেতা কিংবা ভোক্তা। একজন ব্যবসায়ী কয়েকটি পণ্য বিক্রি করে আবার কয়েকটি পণ্য ক্রয় করে পরিবারের জন্য। কাজেই সব সময় ব্যবসায়ী হিসেবে চিন্তা না করে ক্রেতা বা ভোক্তা হিসেবেও নিজেকে চিন্তা করতে হবে। আমরা সচেতনতা সৃষ্টি করছি। পাশপাশি আইনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতেও আমরা প্রস্তুত রয়েছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক তানভির রুম্মান আহম্মেদ, রাখেন ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্যানেটারি ইন্সেপেক্টর তরিকুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান, ক্যাব গাংনী শাখা সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, মুজিবনগর উপজেলা শাখা সভাপতি মুন্সি উমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ শফি, ওয়াপদা মোড় ব্যবসায়ী সমিতি সভাপতি রাহিনুজ্জামান পলেন, তহবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আশিকুর রবিন, বড় বাজার ব্যবসায়ী সমিতি সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, ধানখোলা বাজার কমিটি সভাপতি তানজিদ আহম্মেদ অনি ও ক্যাব সদস্য দিলারা জাহানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনসহ ৮ নেতা কারাগারে
next post
খাদ্য গ্রহণ সম্পর্কে সব পর্যায় থেকে সচেতনতা বাড়াতে হবে-জনপ্রশাসনমন্ত্রী

You may also like

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

 মেহেরপুর জেলায় হাম রুবেলার টিকাদান ক

September 26, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার ...

September 16, 2026

মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ...

September 15, 2026

গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক...

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেক ও পুরস্কার বিতরণ

August 22, 2026

Recent Posts

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal