Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » হারয়ে বেগুন তোমার কী গুন ?
অন্যান্যকৃষিজাতীয়

হারয়ে বেগুন তোমার কী গুন ?

by Joynal Abdin March 16, 2024
written by Joynal Abdin March 16, 2024 0 comments
হারয়ে বেগুন তোমার কী গুন ?
497

হারয়ে বেগুন তোমার কী গুন ?

-মাজেদুল হক মানিক
সমালোচনা করব কিন্তু যৌক্তিকতার স্পর্শ থাকতে হবে। আজকের এই লেখা একজন কৃষক হিসেবে। কেন লিখছি ? কারণ সবজির দর বৃদ্ধি পেলে যেমনি আমরা চেঁচামেচি করি তেমনি দাম কমলে কৃষকের দুরাবস্থা নিয়ে তেমন কেউ কথা বলে না।
রমজানে বেগুনের প্রতি সবার নজর একটু বেশি-ই ছিল। কেননা অন্যান্য রোজায় বেগুন ছিল আলোচনার শীর্ষে। এবার প্রথম রোজার দিনে মেহেরপুর জেলার হাট বাজারগুলোতে প্রতি কেজি বেগুন খুচরা পর্যায়ে ২৫-৩০ টাকা কেজি দরে কিনতে পারার সৌভাগ্য ছিল ক্রেতাদের। সেই বেগুনের দর কিন্তু এখন আরও পড়তির দিকে। গেল দুদিন হাট বাজারগুলোতে খোঁজ নিয়ে দেখেছি প্রতি কেজি বেগুন ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
শুরুতে বলেছি আজকের লেখাটি একজন কৃষক হিসেবে। একটু ভাবুন তো ১০-১৫ টাকা কেজি দরে যদি বেগুন বিক্রি হয় তাহলে যে কৃষক ঘাম ঝরিয়ে বেগুন উৎপাদন করে আমাদের খাদ্যের জোগান দিচ্ছেন তার অবস্থা কী ? তারা কত টাকা কেজিতে পাচ্ছেন ? নিশ্চয় ৫-৭ টাকার বেশি নয়। চড়া শ্রমিক খরচের এই সময়ে বেগুন তুলতেই যে খরচ হচ্ছে সেই টাকা বেগুন বিক্রি করে পোষানো দায় হয়ে পড়েছে।
এখন আপনি বলবেন যে, কৃষক তো এর আগে অনেক বেশি দরে বেগুন বিক্রি করেছে। এখন বেগুনের মৌসূম শেষের দিকে দাম কমবে এটা স্বাভাবিক। ঠিক আছে; আমার প্রশ্ন হচ্ছে- এক বিঘা জমিতে কত মণ বেগুন পাওয়া যায় ? মোট উৎপাদিত বেগুনের কতভাগ বেশি দরে বিক্রি হয় আর কতভাগ কম দামে বিক্রি হয় ? এমন প্রশ্নের উত্তর যদি একজায়গায় করা যায় তাহলে দেখবেন কৃষকের লাভ তেমন নয়।
তাহলে বেগুনের দর কেন আকাশচুম্বি হয় ? এমন প্রশ্ন আসতেই পারে। আমার জানামতে আমাদের বাজার ব্যবস্থা হচ্ছে নিয়ন্ত্রণহীন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি যেমনি নিয়ন্ত্রণহীন তেমনি দাম কমলে কতটা কমবে আর কৃষকের উৎপাদিত ফসল কোথায় ফেলা হবে তার জন্য কোন নীতিমালা কিংবা নীতি নির্ধারকদের মাথা ব্যাথা নেই। এটাই হচ্ছে মূল সমস্যা।
বলা যেতে পারে- বাজারের অব্যবস্থাপনার বলি হয় আমাদের বেগুন চাষীরা কিংবা অন্যান্য ফসল উৎপাদানকারী চাষীরা।
এখন আসি বাজারে ২৯টি নিত্যপণ্যের দর বেধে দেওয়ার বিষয়ে। এ দর নির্ধারণ যেমনি আশাব্যঞ্জক তেমনি হতাশার অনেক বিষয় আছে। কৃষকের উৎপাদিত ফসলের যে দর দেওয়া হয়েছে তা অবশ্যই যোক্তিক। কিন্তু দর কমে গেলে এই পণ্যগুলোর দর কি হবে তা স্পষ্ট নয়। বাড়তি দরের লাগাম টানতে যেমনি দর বেধে দেওয়া হয়েছে ঠিক তার বিপরিতে দাম পড়ে গেলে কৃষকের স্বার্থগত বিষয় এখানে দেখা হয়নি। তাই এই দর নির্ধারণ ফসল উৎপাদনকারী কৃষকের জন্য আশির্বাদ না অভিশাপ তা সময়ই বলে দেবে।
আরেকটি বিষয় আলোচনাযোগ্য। তা হচ্ছে- ফসলের দর নির্ধারনের সাথে যৌক্তিকভাবে উৎপাদন উপকরণের দাম নির্ধারণ করা জরুরী। একই সাথে কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে সিন্ডিকেট ও চাঁদাবাজীর যে অভিযোগ রয়েছে তার প্রতিকার করতে হবে।
তবে আশার কথা হচ্ছে এতদিন পরে যে দর নির্ধারণ করা হয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। সব পর্যায়ে সুষ্ঠু বিচার বিশ্লেষণের মাধ্যমে তা কার্যকর করা হলে অবশ্যই কৃষক ও ক্রেতা-ভোক্তা উভয়েল জন্য বিষয়টি আশির্বাদ হবে।

হারয়ে বেগুন তোমার কী গুন ?

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মুজিবনগর প্রেস ক্লাবের অফিস উদ্বোধন
next post

You may also like

জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহারের মাধ্যমে বাঁধাকপি...

November 12, 2026

মেহেরপুর থেকে জাতীয় মঞ্চে মীর সাফি আল হুদ

November 5, 2026

ডিবি পরিচয়ে মেম্বরের কাছ থেকে হাতিয়ে নিল টাকা

November 5, 2026

গাংনীতে খ্যাপা শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ১১

October 31, 2026

প্রতিটি কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উচিত এমন...

October 29, 2026

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে...

October 28, 2026

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

October 13, 2026

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

October 12, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

Recent Posts

প্রতিটি কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উচিত এমন পদক্ষেপ গ্রহণ...
বাবাকে হত্যার পর ছেলে হাজির থানায়
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal