Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলা মামলার এক নম্বর আসামি গ্রেফতার
অন্যান্যজাতীয়মেহেরপুর

মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলা মামলার এক নম্বর আসামি গ্রেফতার

by Joynal Abdin February 13, 2024
written by Joynal Abdin February 13, 2024 0 comments
মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলা মামলার এক নম্বর আসামি গ্রেফতার
365

মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলা মামলার এক নম্বর আসামি গ্রেফতার

এম চোখ ডট কম, মেহেরপুর :
পেশাগত দায়িত্ব পালনকারে মেহেরপুরের আমঝুপিতে চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও জবাবদিহি প্রতিনিধি পাভেলের উপর উপর হামলার মামলার এক নম্বর আসামি আকাশকে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া। ওসি ডিবি সাইফুল ইসলামের নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।
এদিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া আসামি আবু লায়েসকে (৫৮) জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
সদর থানা সুত্রে জানা গেছে, আসামিদের গ্রেফতারে বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। ফলে গা ঢাকা দেয় আসামিরা। আসামিরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান পাল্টাতে থাকে। এক পর্যায়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ফরিদপুর থেকে এক নম্বর আসামি আকাশকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাকে মেহেরপুর সদর থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানান সদর থানার ওসি।
এদিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার আবু লায়েস ওই মামলার ২নং আসামি। মঙ্গলবার সকালে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশে দুপুরে তাকে মেহেরপুর জেলা কারাগারে হাজতবাসে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক।
প্রসঙ্গত, সোমবার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছু উচ্ছৃংখল মানুষ হামলা করে। চ্যানেল ২৪ মেহেরপুর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামানের উপর রড, লাঠি দিয়ে হামলা করে তারা। এসময় তার মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়। তার প্রাণ বাঁচাতে এগিয়ে গেলে হামলার শিকার হন দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সামসুদ্দোজা পাভেল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একাধিক টিম ও সাংবাদিকরা। সেখান প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়। হামলার শিকার দুই সাংবাদিককে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাতেই সাংবাদিক রাশেদুজ্জামান বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনা ধারণ হয় সাংবাদিকদের ক্যামেরা ও মউকের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজ দেখে হামলাকারীদের মধ্যে প্রাথমিকভাবে ৭ জনকে শনাক্ত করা হয়। যাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কিছু ব্যক্তির নামে মামলাটি দায়ের করা হয়।
এদিকে ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত এ হামলার প্রতিবাদ জানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মেহেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও প্রতিবাদী মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বঙ্গবন্ধু  প্রতিকৃতিতে শ্রদ্ধা
next post
মুজিবনগরে জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ 

You may also like

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে...

September 28, 2026

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করা...

September 24, 2026

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন 

September 22, 2026

গাংনীতে শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

September 21, 2026

মেহেরপুরে আবাদি জমি অধিগ্রহণ করে বিজিবি ব্যাটালিয়ন স্থাপন...

September 20, 2026

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা...

September 17, 2026

মুজিবনগরে খোয়া ভাঙ্গা মেশিন উল্টে নির্মান শ্রমিক নিহত

September 15, 2026

মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ...

September 15, 2026

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

Recent Posts

সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত...
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ: গাংনী পৌর শাখার  কমিটি ঘোষণা
গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal