গাংনীর মোল্লা ডায়গনস্টিকে অভিযান নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনা
এম চোখ ডট কম, ডেস্ক:
সম্প্রতি মেহেরপুর সিভিল সার্জনের নেতৃত্বে গাংনীর মোল্লা ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয় । অভিযানে ওই প্রতিষ্ঠানের এক্স-রে মেশিনের সামান্য ক্রুটি পাওয়া যায়। যা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়।
এ অভিযান নিয়ে তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। তাদের দাবি- গাংনী উপজেলার কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ রয়েছে। অথচ স্বাস্থ্য বিভাগ সেই প্রতিষ্ঠানগুলো কখনও এমন অভিযান পরিচালনা করেনি। অনেক মানুষের কাছে আস্থার প্রতিষ্ঠান হয়ে ওঠা মোল্লা ডায়গস্টিক সেন্টারকে ব্যবসায়িকভাবে হেয় করার জন্য যড়যন্ত্রের করা হয়েছে বলে অভিযোগ করেন বেশ কয়েকজন।
২৯ জুলাই দুপুরে মেহেরপুরে চোখ ফেসবুক পেজে মোল্লা ডায়গনস্টিক সেন্টারে অভিযানের সংবাদ ক্যাপশন আকারে প্রকাশ হয়। এর পর থেকে সরব হয়ে ওঠেন নেটিজেনরা।
কমেন্টে অনেকে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। ফেসবুক ব্যবহারকারী Mohammad Shakil Islam লিখেছেন- ‘‘গাংনীর ভিতরে ভালো প্রতিষ্ঠান গুলোর মধ্যে এটি একটি……সমস্যা খালি এক্সরে রুমটা আন্ডারগ্রাউন্ডে ভাঙ্গা রোগীদের নিচে নামতে বেশ ঝামেলা হয়। তাছাড়া মোটামুটিভাবে সবাই ভালো ব্যবহার করে।’’
Md. Rakibul Islam লিখেছেন- ‘‘সেবার মান খুবই ভালো এই প্রতিষ্ঠানের।’’
Mdtohidul Islam লিখেছেন- ‘‘গাংনীর ভিতরে সব থেকে ভালো স্বাস্থ্যসম্মত সেবা Molla Diagnostic Consaltation Centre.’’
Joy Ahmed লিখেছেন- ‘‘কোন প্রতিষ্ঠানে কখনো দেখি নি যে ফ্রি চিকিৎসা দিতে, একমাত্র মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে এটা সম্ভব ছিল।ভাইয়ের উপকারের কথা কোনদিনও ভুলব না,,এটা বন্ধ করা অন্যাই হচ্ছে।সব থেকে ভালো চিকিৎসা টা এখানে হয়ে থাকে।’’
Sumon Khan লিখেছেন- ‘‘আমার জানামতে মোল্লা ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার গাংনীর অন্যতম চিকিৎসা সেবাদানকারী সেরা প্রতিষ্ঠান। চিকিৎসার নামে ও মানুষের আবেগকে পুঁজি করে কারো পকেট কাটে না।’’
Sakhaoat Hossain লিখেছেন- ‘‘অন্য গুলিও ভিজিট করে বন্ধ করতে হবে খালি মোল্লা করলে হবেনা।”
আল মুস্তাকিন লিখেছেন – ‘‘এক্স-রে বন্ধ থাকলেও মোল্লা ডায়াগনস্টিক সেন্টার সচ্ছ চিকিৎসা প্রদান করে যেখানে অনেক প্রতিষ্ঠানই চিকিৎসার নামে ধোয়াসা তৈরী করে।”
মেহেরপুর চোখ এর ফেসবুক পোস্টের কমেন্টে মোল্লা ডায়গনস্টিক সেন্টারের পেজ থেকে অভিযানের বিষয়ে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়।
ব্যাখ্যায় বলা হয়েছে- ‘‘আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি এবং আপনাদের আশ্বস্ত করতে চাই মোল্লা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রোগী বান্ধবী একটি প্রতিষ্ঠান। আজ স্বাস্থ্য বিভাগের পরিদর্শন কালে আমাদের প্রতিষ্ঠানের এক্স-রে ডিপার্টমেন্টে নিরাপত্তাজনিত যে বিষয়টি সকলের সামনে এসেছে এটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বিষয়টি ইতোমধ্যে আমরা সমাধান করেছি এবং পূর্ণাঙ্গ বিষয়টি আমাদের facebook পেজে তুলে ধরেছি। ইতিপূর্বে যারা আমাদের উপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সবসময় আপনাদের জন্য সেরা মান নিয়ন্ত্রণ করার অঙ্গীকারাবদ্ধ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।’’
এই লেখায় তাদের আন্তরিকতা এবং সিভিল সার্জনের নির্দেশনা মানার সুন্দর উদার মানসিকতা সুস্পষ্ট। ক্রুটিমুক্ত করেই তারা প্রতিষ্ঠান পরিচালনা করার বিষয়ে আন্তরিক।
জানা গেছে, গাংনী উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ সার্জন ছাড়াই অহরহ অপারেশন চলছে। একদিকে সার্জন নন অন্যদিকে একজন ডাক্তার তিনজন ডাক্তারের ভুমিকায় অবর্তীর্ণ হয় অপারেশন টেবিলে। কয়েকটি ডায়গনস্টিক সেন্টারের অন্য পরিচয় রয়েছে। অপারেশন টেবিলে রোগীর মৃত্যু এবং ভুল অপারেশনে রোগীর জীবন সংকটাপন্ন অবস্থার অভিযোগ তো মাঝে মাঝেই আসে। তাছাড়া গেস্ট ডক্টরদের নামে উচ্চ ফিস, বাড়তি পরীক্ষা এবং পরীক্ষার মান নিয়েও অভিযোগের কোন সীমা নেই। জেলা স্বাস্থ্য বিভাগ তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে তার কোন নথিপত্র আছে কি না তা জানা যায়নি।
তবে আশার কথা হচ্ছে দীর্ঘদিন পরে হলেও একজন সিভিল সার্জন অভিযান টিম নিয়ে ক্লিনিক ও প্রাইভেট হাসপাতাল গুলোতে গেছেন এটা অবশ্যই ইতিবাচক দিক। তিঁনি তার জায়গা থেকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সরকারি আইন ও নীতিমালার উপর অটল থেকে সব প্রতিষ্ঠানকে সমান চোখে দেখবেন এটাই প্রত্যাশা সকলের। বিশেষ কোন পরিচয় কিংবা অন্য কোন চাপে তিনি নিজের অবস্থান বদলাবেন না এমন দাবি সচেতন মহলের।
শুধু গাংনী উপজেলাতেই নয়; মেহেরপুর জেলা শহরের অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মুজিবনগর, আমঝুপিসহ অন্যান্য জায়গাতেও একই রকম অভিযান পরিচালনা করতে হবে। একটি প্রতিষ্ঠানের লাইসেন্সই সব কিছু নয়। লাইসেন্স ঠিক আছে কিন্তু তার সেবার মান ও ধরণ নিয়ে নানা অভিযোগ রয়েছে। তাই শুধ লাইসেন্স দেখা নয়; অভিযান যেন হয় জনসাধারণের মঙ্গলের উদ্দেশ্যে।
আরও পড়ুন: ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা রহস্য
ঢামেকে ৮ তলা থেকে তরুণীর লাফ