35
সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়- মেহেরপুর প্রেসক্লাবে এমপি শওকত আরা উর্মি
এম চোখ ডট কম, ডেস্ক:
সাংবাদিকদের কর্মের মাধ্যমে আমরা সমাজটাকে দেখতে পায়, আর তাতেই রাষ্ট্রের সংশোধন এর প্রয়োজনীয়তা, সমস্যা, সম্ভাবনাগুলো উঠে আসে। একটা ভালো সংবাদের মাধ্যমে সমাজ,ব্যক্তি ও রাষ্ট্র উপকৃত হয় বলে মন্তব্য করেছেন মেহেরপুরে সফরে আসা সংরক্ষিত মহিলা আসনের এমপি শওকত আরা উর্মি।
রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত হয়ে মেহেরপুর ১ ও মেহেরপুর ২ আসনের সার্বিক কর্মকাণ্ড ও উন্নয়ন বিষয়ে পর্যবেক্ষনে এসেছেন তিনি।
মেহেরপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক বেন ইনয়ামিন মুক্ত । মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ মফস্বল পর্যায়ে সাংবাদিকতার উন্নয়ন, জেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতামত তুলে ধরেন। সমাজের চিত্র তুলে ধরতে গিয়ে উঠে আছে মাদক, ক্রীড়া, অনলাইন জুয়া, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সেবা, শিক্ষা বিভিন্ন বিভাগে কাজ করার বিষয়।
বক্তব্যে রাখেন সাংবাদিক ওয়াজেজুল হক, ফজলুল হক মন্টু, রুহুল কুদ্দুস টিটো, রাশেদুজ্জামান, লিটন, মনিরুল ইসলাম প্রমুখ।
অতিথিরা বক্তব্যে জেলার উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন সমস্যা সমাধানকল্পে সহযোগিতার আশ্বাস দেন তারা। মতবিনিময় সভায় মেহেরপুর প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।