Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ ॥ দুই বছরের মাথায় কবর থেকে তোলা হলো মরদেহ
অন্যান্যমেহেরপুর

স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ ॥ দুই বছরের মাথায় কবর থেকে তোলা হলো মরদেহ

by Joynal Abdin March 14, 2022
written by Joynal Abdin March 14, 2022 0 comments
435

মীর শামীম/আব্দুল আলিম,  এম চোখ ডট কম, গাংনী:

স্ত্রীর পরকিয়ার জেরে স্বামী আসাদুজ্জামানকে (৩৫) হত্যা করে হৃদরোগে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে। এমন অভিযোগে আসাদুজ্জামানের পরিবারের মামলার প্রেক্ষিতে মৃত্যুর দুই বছর পরে কবর থেকে তোলা হলো মরদেহ। সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁন্দামারী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে ফরেনসিকে পাঠায় পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল মরদেহ উত্তোলন করে।

পুলিশ সুত্রে জানা গেছে, আসাদুজ্জামান বিয়ে করে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে। ১৪ বছরের দাম্পত্য জীবনের তাদের তিন সন্তান রয়েছে। ওষুধ কোম্পানীতে চাকুরির সুবাদে চুয়াডাঙ্গা শহরে ফ্লট কিনে সেখানে বসবাস করতেন। ২০২০ সালের ২৭ মার্চ রাতে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে খবর পায় পরিবার। পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। স্বাভাবিক মৃত্যু হিসেবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করলেও পরবর্তীতে মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। তাকে হত্যা করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে এমন সন্দেহ ঘনিভূত থাকে পরিবারের কাছে। বিভিন্ন বিষয় পর্যালোচনা করে অভিযোগের  এক পর্যায়ে চুয়াডাঙ্গা আদালতে হত্যা মামলা দায়ের করেন আসাদুজ্জামানের ভাই লিটন হোসেন। মামলায় আসাদুজ্জামানের স্ত্রী মোনালিসা লোপা খাতুন ও তার সন্দেহভাজন পরকিয়া প্রেমিক হুমায়ন কবিরকে আসামি করা হয়। পুলিশ তাদের দু’জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

নিহতের ছোট ভাই মাসুম বিল্লাহ জানান, আসাদুজ্জামানের স্ত্রী মোনালিসা লোপা চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।  চুয়াডাঙ্গা বসবাসকালীন সময়ে গোপনে সে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। নরসিংদি জেলার হুমায়ন নামের এক ব্যক্তি দুবাই থাকা অবস্থায় মোবাইলে লোপার সাথে পরকিয়া প্রেম করতো। হুমায়নের কাছ থেকে অনেক টাকা নেয় লোপা। সম্পর্কের এক পর্যায়ে দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু লোপা অন্য আর এক ব্যক্তির সাথে আরও একটি পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে সে হুমায়নে এড়িয়ে চলতে থাকে। বিষয়টি টের পেয়ে হুমায়ন আসাদুজ্জামানের পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করে। পরকিয়া প্রেম আর হুমায়নের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগটি হুমায়ন জানায় আসাদুজ্জামানের ভাইকে। খিচুড়ির মধ্যে বিষ মিশিয়ে আসাদুজ্জামানকে হত্যা করা হয়েছে বলে হুমায়ন জানায় তাদের। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

এদিকে অভিযোগের মধ্যেই হুমায়নের সাথে লোপার আবারও সুসম্পর্ক হয় আসাদুজ্জামানের মৃত্যুর ৫ মাসের মাথায় লোপার সাথে বিয়ে হয় হুমায়নের। এতে হত্যাকাণ্ডের সাথে হুমায়নের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ হয় আসাদু্জ্জামানের পরিবারের। পরবর্তীতে লোপা, হুমায়ন ও লোপার অপর পরকিয়া প্রেমিককে আসামি করে চুয়াডাঙ্গা আদালতে মামলা দায়ের করেন নিহতের ভাই হাসানুজ্জামান লিটন। আদালতের নির্দেশে পুলিশ প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে জড়িতি সন্দেহে হুমায়নকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তবে লোপাকে গ্রেফতার করেনি পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী (পিপিএম) জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ ময়নাতদন্ত করা হবে। যেহেতু দুই বছর আগে তার মৃত্যু তাই মরদেহের অনেক অংশ পাওয়া যাবে না। হাড়গোড় যা কিছু পাওয়া গেছে তা পুলিশের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
 আওয়ামীলীগ কখনো ১ টিকিটে দুই সিনেমা দেখে না!!জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল
next post
মহাজনপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন

You may also like

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

গাংনীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ৩০০ গাছের চারা...

July 2, 2026

গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে বেধড়ক মারধর

March 24, 2026

গাংনীতে ধানখোলা মাঝেরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ...

March 18, 2026

ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিরুদ্দেশ

February 18, 2026

অপারেশন থিয়েটারে রোগী মৃত্যুর অভিযোগ , দুই চিকিৎষককে...

February 16, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

Recent Posts

গাংনীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ৩০০ গাছের চারা বিতরণ
ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস
গাংনীতে বাড়তি মূল্যে ডিজেল মিলছে ড্রাম ড্রাম ।। ক্যাম্প ইনচার্জ...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal