Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » জাল সনদধারী মেহেরপুর জেলার ছয় শিক্ষক চাকুরিচ্যুত বাকিরা অধরা!
অন্যান্য

জাল সনদধারী মেহেরপুর জেলার ছয় শিক্ষক চাকুরিচ্যুত বাকিরা অধরা!

by Joynal Abdin May 28, 2023
written by Joynal Abdin May 28, 2023 0 comments
968

জাল সনদধারী মেহেরপুর জেলার ছয় শিক্ষক চাকুরিচ্যুত বাকিরা অধরা!

এম চোখ ডট কম ডেস্ক: দীর্ঘদিন জাল সনদে চাকুরি করার পর ফেঁসে গেলেন মেহেরপুর জেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের ছয় শিক্ষক। এ ছয়জনসহ সারা দেশের ৬৭৮ জন জাল সনদধারী শিক্ষককে ইতিমধ্যে চাকুরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মেহেরপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে এরকম জালসনদধারী আরও অনেক শিক্ষক রয়েছেন মর্মে অভিযোগ থাকলেও এখনও তারা অধরা! শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমন জালসনদ ধরা পড়লেও অজ্ঞাত কারনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি অন্যদিকে অনেক প্রতিষ্ঠান রয়েছে পরিদর্শনের বাইরে। তবে চলমান এ পরিদর্শন প্রক্রিয়ায় আরও কিছু শিক্ষক ফেঁসে যাবেন বলে মনে করছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, মেহেরপুর জেলায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কমিটির সভাপতি মিলে মোটা অংকের অর্থ বাণিজ্যের মাধ্যমে জেনেশুনেই এসব জাল সনদধারীদের চাকুরি দিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সহকারি শিক্ষক (কম্পিউটর) এবং কিছু কলেজে প্রভাষক (তথ্য ও প্রযুক্তি বা আইসিটি) পদে নিয়োগ রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সহকারি শিক্ষক (কম্পিউটর) পদে নিয়োগে সরকারি বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতকসহ কম্পিউটরে ছয় মাসের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। এছাড়াও কলেজের প্রভাষক পদের যোগ্যতা ছিল স্নাতকোত্তর ও ছয় মাসের কম্পিউর কোর্স ডিপ্লোমা। জানা গেছে, ২০০১ পর্যন্ত সরকারি কম্পিউটর ডিপ্লোমার একমাত্র প্রতিষ্ঠান ছিল নট্রামস। যার প্রধান কার্যালয় ছিল বগুড়াতে। সারা দেশে এর বেশ কিছু আউটডোর ক্যাম্পাস ছিল। বর্তমানে নট্রামসের নাম পরিবর্তিত হয়ে জাতীয় কম্পিউটর ও গবেষণা একাডেমী (নেকটার) নামে কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত এই নট্রামস থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে অনেকে সহকারি শিক্ষক কম্পিউটর এবং প্রভাষক আইসিটি পদে চাকুরি করছেন। পাশাপাশি নট্রামসের সনদ জালিয়াতি করে দেশের একটি বড় সংখ্যার শিক্ষক চাকুরি নিয়েছেন। যাদের মধ্য থেকে সম্প্রতি ৬৭৮ জন জালসনদধারী হিসেবে চিহ্নিত করে চাকুরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুসন্ধানে জানা গেছে, ২০০১ সাল পর্যন্ত নট্রামসের আউটডোর ক্যাম্পাস ছিল অনেকগুলো। এই ক্যাম্পাসের সার্টিফিকেট ফটোকপি করে ভূয়া রোল নম্বর দিয়ে অনেকে সার্টিফিকেট ৪-৫ হাজার টাকায় কিনেছিলেন। ওই সময়ে নট্রামসের একটি অসাধু চক্র বেকারদের প্রলুদ্ধ করে এই জাল সনদ দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। আর এর সুযোগ নিয়েছে অনেকে অসাধু মানুষ। যারা ওই জাল সনদ দিয়ে চাকুরি নিয়ে দীর্ঘদিন বহাল তবিয়তে সরকারি বেতন ও অন্যান্য সুবিধাভোগ করছেন। অভিযোগ রয়েছে, মেহেরপুর জেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও বেশ কয়েকটি কলেজে এখনও কম্পিউটর ডিপ্লোসা কোর্সের জালসনদধারী কিছু শিক্ষক রয়েছেন। যারা বহাল তবিয়তে চাকুরি করে যাচ্ছেন এবং প্রতি মাসে সরকারি এমপিও সুবিধা ভোগ করছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নিয়মিত পরিদর্শেনে বিভিন্ন সময়ে জাল সনদের বিষয়টি উঠে আসে। যার প্রেক্ষিতে ওই ৬৭৮ জনকে চাকুরিচ্যুত করার নির্দেশ আসে। এর আগে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকটি ভূয়া সনদ ধরা পড়লেও অজ্ঞাত কারনে তাদের চাকুরিচ্যুত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এর পেছনে ঘুষ বাণিজ্যেরও অভিযোগ করেছেন কেউ কেউ। তবে জাল সনদধারী কোন শিক্ষক রেহাই পাচ্ছেন না বলে আশার কথা শুনিয়েছেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। তিনি বলেন, জাল সনদধারীদের বিষয়ে অধিদপ্তরের নিরীক্ষার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। যা অব্যহত রয়েছে। এতে যদি কোন জাল সনদধারীদের পাওয়া যায় তবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কর্মরত ৬৭৮ জন শিক্ষককে জাল সনদধারী হিসেবে চিহ্নিত করে তাদের চাকুরিচ্যুতির যে তালিকা করা হয়েছে তার মধ্যে মেহেরপুর জেলার ছয় শিক্ষক রয়েছেন। এরা হচ্ছেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এআরবি কলেজের প্রভাষক ফাতেমা মহতাসিমা, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান, গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরেফিন ইসলাম, প্রভাষক মাহমুদ হাসান ও প্রদর্শক জাহাঙ্গীর আলম এবং সাহেবনগর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাফুর উদ্দীন।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
next post
গাংনীতে মাঠ দিবসে বক্তারা- কৃষি প্রযুক্তি ব্যবহারে খরচ সাশ্রয়ী হবে, বাড়বে ফলন

You may also like

মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত

August 27, 2026

প্রেম নয় তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত...

August 26, 2026

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

Recent Posts

গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal