Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » মেহেরপুর-২ (গাংনী) আসনে চমক ।। তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক এমপি আব্দুল গণি
অন্যান্যজাতীয়বাংলাদেশমেহেরপুররাজনীতি

মেহেরপুর-২ (গাংনী) আসনে চমক ।। তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক এমপি আব্দুল গণি

by Joynal Abdin November 23, 2023
written by Joynal Abdin November 23, 2023 0 comments
মেহেরপুর-২ (গাংনী) আসনে চমক ।। তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক এমপি আব্দুল গণি
771
মেহেরপুর-২ (গাংনী) আসনে চমক ।। তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক এমপি আব্দুল গণি

এম চোখ ডট কম, গাংনী:
গেল কয়েকদিন ধরে গাংনীতে নানা গুঞ্জন চলছিল। এক সময়ের বিএনপির তুমুল জনপ্রিয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি তৃণমূল বিএনপিতে যাচ্ছেন। আবার কখনও আলোচনা চলছিল তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই জীবনের শেষ ভোটের লড়াই করবেন। বিএনপিতে ফেরার আলোচনাও ছিল বেশ জোরোসোরে। অবশেষে তিনি তৃণমূল বিএনপির মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আব্দুল গণির সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন। 

মনোনয়নপত্র দাখিলের পর মেহেরপুর-২ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন তৃণমূল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
স্থানীয় সুত্রে জানা গেছে, বিএনপির হয়ে তিন তিনবার এ আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন আব্দুল গণি। ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন এবং ২০০১ সালে তিনি ধানের শীষ প্রতীকে জয়লাভ করে এলাকার বিএনপি নেতাকর্মীদের কাছে এক স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। বিএনপির নেতাকর্মীদের অনেকে তার জন্য এখনও আক্ষেপ করেন। তার বলিষ্ট নেতৃত্ব ও নেতাকর্মী বান্ধব অবস্থান ছিল খুবই স্পষ্ট। ফলে দলের দুঃসময়ে এখানকার নেতাকর্মীরা বারবারই তার নামটি উচ্চারণ করেছেন।
ওয়ান ইলেভেনের সময় বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা নতুন দল গড়ার চেষ্টা করেছিলেন। তাদেরকে বলা হতো সংস্কারপন্থী। সংস্কারপন্থী নেতা হিসেবে বিএনপি থেকে ছিটকে পড়েছিলেন বিএনপির এই হেডিওয়েট নেতা। তবে দীর্ঘদিন ধরেই তিনি দলে ফেরার চেষ্টাও করছিলেন। এলাকার নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বারবারই প্রচেষ্টা ছিল দলে ফেরার। কিন্তু সে সুযোগ সৃষ্টি করেনি বিএনপি।
বৃহস্পতিবার রাতে আব্দুল গণির সাথে কথা হয় এ প্রতিবেদকের। তৃণমূল বিএনপির মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি বলেন, বিএনপিতে প্রত্যাবর্তন করার জন্য ছয় মাস আগে আবেদন করেছিলাম। কিন্তু কোন রেসপন্স মেলেনি। তবুও অপেক্ষায় ছিলাম। কিন্তু মাঠের কিছু লোকজন অনেক বিপদে রয়েছে। তাদের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। দলের নেতাকর্মীই যদি না থাকে তাহলে দল কিভাবে থাকে ? অন্তত তাদের মাথার উপর একটি ছাতার ব্যবস্থা করতেই তৃণমূল বিএনপি থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, বিএনপিতে আমার মত যারা বয়োজ্যোষ্ট আছেন তাদের হয়তো নির্বাচন করার মত বয়স এবারই শেষ হবে। আর হয়তো নির্বাচন করা হবে না। যদি বিএনপিতে আমাদের নিত তাহলে হয়তো একসাথে দলের মানুষের জন্য কিছু করার সুযোগ ছিল। কিন্তু সেই পথ বন্ধ।
এলাকার মানুষের ব্যাপক সাড়া রয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি বলেন, তৃণমূল বিএনপির নীতি-নির্ধারকদের সাথে আমার খোলামেলা আলোচনা হয়েছে। একটি কর্মীবান্ধব, জনবান্ধব দল হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিপিড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই আমার এখন মূল উদ্দেশ্য।
এদিকে আব্দুল গণির গাংনীতে ফেরার ঘোষণায় রাজনীতির অনেক হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিছেন অনেকে। আব্দুল গণির জনপ্রিয়তাই ভোটের মাঠের চিত্র পাল্টে যাবে। এখনও তার ব্যক্তিগত ভোটব্যাংক রয়েছে বলে মনে করেন অনেকে। এই ভোট ব্যাংক পাল্টে দিতে পারে ভোটের ফলাফল। তিন তিনবারের সাবেক এই এমপি একজন দক্ষ ও চৌকস রাজনৈতিক নেতৃত্ব হিসেবে খ্যাতি রয়েছে। ফলে তার নির্বাচনে আসা সুষ্টু ভোটের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি একটি প্রতিদ্বন্দীতাপূর্ণ উৎসব মুখর নির্বাচনের আশা দেখছেন রাজনীতি বিশ্লেষকরা।

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
next post
জনদুর্ভোগ লাঘবে মুজিবনগরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

You may also like

গাংনীতে কৃষকের তিন বিঘা কলা গাছ কেটে দিল...

August 15, 2026

ভোর থেকে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর...

August 15, 2026

গাংনীতে এসএসসি পরীক্ষার্থীর কঠিন সিদ্ধান্ত 

August 13, 2026

গাংনীতে তিন জনকে সর্পদংশন ।। হাসপাতালে ভর্তি

August 8, 2026

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীর মোল্লা ডায়গনস্টিকে অভিযান নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনা

July 31, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু

July 30, 2026

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩

July 21, 2026

ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা...

July 17, 2026

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal