Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » অন্যান্য » নির্দিষ্ট অভিযোগের পরেও গাংনীর সুদ ব্যবসায়ী নজরুল ও শফি বহাল তবিয়তে
অন্যান্য

নির্দিষ্ট অভিযোগের পরেও গাংনীর সুদ ব্যবসায়ী নজরুল ও শফি বহাল তবিয়তে

by shamim khan April 15, 2023
written by shamim khan April 15, 2023 0 comments
283

নির্দিষ্ট অভিযোগের পরেও গাংনীর সুদ ব্যবসায়ী নজরুল ও শফি বহাল তবিয়তে

মেহেরপুরের চোখ ডট কম, গাংনী :
মেহেরপুরের গাংনী উত্তরপাড়া সুদ ব্যবসায়ী নজরুল ইসলাম ও পশ্চিম মালসাদহ গ্রামের শফির বিরুদ্ধে ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। চড়া সুদে টাকা দেওয়ার বিনিময়ে তাদের কাছে জমা রয়েছে ভুক্তভোগীদের ব্যাংক হিসেবের বøাঙ্ক চেক। সুদ ব্যবসায় কুখ্যাতি পাওয়া এ দুজন তবুও তাদের সুদ কারবার চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে। অন্যদিকে বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর তারা আবারও প্রকাশ্যে আসার বিষয়ে রয়েছে নানা সমালোচনা।
অভিযোগে জানা গেছে, ভোমরদহ গ্রামের শিউলী খাতুন ও লিলুফা খাতুন এবং তেঁতুলবাড়ীয়া গ্রামের শরিফা খাতুন গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে উত্তরপাড়ার সুদ কারবারী নজরুল ইসলাম ও আনারুল ইসলাম এবং পশ্চিম মালসাদহ গ্রামের (৫নং ওয়ার্ড) মোঃ শফির বিরুদ্ধে টাকা দিয়ে বøাঙ্ক চেক আটকে ব্লাকমেইলের মাধ্যমে চড়া সুদ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা।
জানা গেছে, নানা আলোচনা সমালোচনা ও মিমাংসার নামে নানা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে সময় পেরিয়ে যায়। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীদের মধ্য থেকে দুই জন বিজ্ঞ আদালতে গিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। জবানবন্দিতে তারা শুধুমাত্র গাংনী উত্তরপাড়ার আনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন। একইসাথে সুদ মামলায় জামিন পাওয়া আনারুল ইসলামের জামিন বাতিলের আদেশ চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আশিকুর রহমান। গেল ১১ এপ্রিল বিজ্ঞ আদালত সুনানি শেষে আনারুল ইসলামের জামিন আদেশ বাতিল করে তাকে পুনরায় জেলা কারাগারের হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ আনারুল ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।
এর আগে গত ১১ মার্চ গাংনী থানার এক যুগান্তকারী অভিযানে সুদ ব্যবসায়ী উত্তরপাড়ার আবু হানিফ ও আনারুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশ বাদি হয়ে তাদের নামে বিভিন্ন ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ২৯ মার্চ জামিনে মুক্তি পায় আনারুল ইসলাম।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভুক্তভোগী তিন নারী গাংনী থানায় লিখিত অভিযোগে আনারুল ইসলাম, নজরুল ইসলাম ও শফির নাম উল্লেখ করেন। কিন্তু আদালতে শুধুমাত্র আনারুলের বিপক্ষে অভিযোগ করেন। এর পেছনের নানা কারণ নিয়ে নানা গুঞ্জন চলছে।
অনুসন্ধানে জানা গেছে, সুদ কারবারী উত্তরপাড়ার নজরুল ইসলাম ও পশ্চিম মালসাদহ গ্রামের শফি এলাকার মধ্যে বড় সুদকারী ও তাদের নামের সঙ্গে কুখ্যাত সুদখোরের কুখ্যাতি রয়েছে। গেল ১১ মার্চ পুলিশের অভিযানে আনারুল ও আবু হানিফ গ্রেফতারের পর এ দুজনসহ উত্তরপাড়ার দুখী ও তার সঙ্গীয় কয়েজন আত্মগোপন করেছিলেন। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর বিভিন্ন শ্রেণির মানুষকে টাকার বিনিময়ে ম্যানেজ করে তারা এলাকায় ফিরে আসে বলে জনশ্রæতি রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নজরুল ইসলাম, দুখী ও শফি সুদ কারবারের মাধ্যমে অনেকটাই জিরো থেকে হিরো বনে গেছেন। সুদের টাকায় তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। গাড়ী, বাড়ী আর সম্পদ বাড়লেও তাদের প্রকাশ্য কোন ব্যবসা বাণিজ্য নেই। ফলে সুদের টাকায় তারা এগুলো গুড়ে তুলেছে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তাদের মাধ্যমে এলাকার অসংখ্য মানুষ নিঃশ^ হলেও লোকলজ্জার ভয়ে অভিযোগ দায়ের করেন না। অন্যদিকে সুদের টাকার বিনিময়ে তাদের কাছে রক্ষিত আছে সই করা সাদা স্ট্যাম্প, সই করা বøাঙ্ক চেকসহ বিভিন্ন গ্যারান্টি। এ দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন তাদের কাছ থেকে চড়া সুদ আদায় করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এসব কুখ্যাতি পাওয়া সুদ কারবারিরা। সুদ কারবারীদের বিরুদ্ধে মামলার পর কিছুদিন কারবার বন্ধ হলেও আবারও তারা স্বরুপে ফিরে গেছেন।
তবে সুদ কারবারী কেউ রেহাই পাবে না বলে হুশিয়ারি করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

0 FacebookTwitterPinterestEmail
shamim khan

previous post
মনগড়া দরে পণ্য বিক্রি করায় গাংনীতে তিন ব্যবসায়ীর জরিমানা
next post
ঐতিহাসিক মুজিবনগর দিবস এ অঞ্চলের মানুষের কাছে ঈদ উৎসবের মতই ।। প্রস্তুতি সম্পন্ন

You may also like

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে কুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা...

February 4, 2026

মেহেরপুরে নিঃসন্তান গৃহবধূ ধর্ষণ: কবিরাজের যাবজ্জীবন

February 3, 2026

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

January 25, 2026

ধানের শীষের পক্ষে মেহেরপুর ২ আসনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল...

January 23, 2026

বাবার নামে বিরাট ওয়াজ মাহফিল ।। নেপথ্যে অনলাইন...

January 12, 2026

মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী...

January 8, 2026

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

December 22, 2025

র‍্যাবের অভিযানে মুজিবনগরে উইনক্রিক্সসহ মাদক পাচারকারী আটক

December 13, 2025

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

December 2, 2025

Recent Posts

গাংনীতে ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার ।। আটক এক
জনগণের বিরুদ্ধে গেলেই তাকে প্রতিহত করা হবে -মেহেরপুর বিএনপি মনোনীত...
মেহেরপুরে ডাকাত দলের আক্রমণ, দুই নারীসহ আহত ৪
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal