Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Subscribe
Meherpurer Chokh
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Home » আন্তর্জাতিক » তামাক কর বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিকজাতীয়স্বাস্থ্য

তামাক কর বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

by Joynal Abdin May 29, 2022
written by Joynal Abdin May 29, 2022 0 comments
তামাক কর বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
446

তামাক কর বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

তৌহিদ উদ দৌলা রেজা:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে দক্ষিণ এশিয়া স্পিকার সামিটে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পুর্ণভাবে নির্মুল করার প্রতিশ্রুতি দেন। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়নের কথা বলেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে দ্রুত একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য অতিব গুরুত্বপূর্ণ। আজ রবিবার (২৯ মে) সকাল ১০.৩০ টায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত “জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় তামাক কর নীতির গুরুত্ব“ শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, অর্থনৈতিক গবেষণা ব্যুরো, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি ও এইড ফাউন্ডেশন সম্মিলিতভাবে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিএনটিটিপি এর আহবায়ক ড. রুমানা হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার।

আরও পড়ুন   ওয়েবিনারে বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষনার ৬ বছরেও তামাক কর নীতি প্রণয়ন হয়নি

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ এর সভাপতিত্বে কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশনেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক-গবেষণা (উপসচিব) ড. মোঃ নুরুল আমিন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ, ভাইটাল স্ট্রাটেজিস এর হেড অব প্রোগ্রাম সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন, টেকনিক্যাল কনসালট্যান্ট মো. হামিদুর রহমান খান, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, ঢাকা আহছানিয়া মিশনের হেড অব প্রোগ্রামস ইকবাল মাসুদ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

তামাক কর বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০১৯ সালে বাংলাদেশে তামাকের ব্যবহারের কারণে ১ লাখ ৬২ হাজার মানুষ মৃত্যু বরণ করেছে। মানুষের মৃত্যু অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনতে হলে তামাকজাত দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিতে হবে।

আরও পড়ুন         তামাক আইন সংশোধন করে দ্রুত সংসদে উপস্থাপন করব: স্বাস্থ্যমন্ত্রী

দেশে তামাক কর নীতি প্রণীত হলে তামাকজাত দ্রব্যের ওপর করারোপ একটি সাধারণ নিয়মের মধ্যে আসবে। এর মাধ্যমে আধুনিক ও কার্যকর করারোপ পদ্ধতি ও কর আদায় পদ্ধতির প্রচলন হবে ফলে তামাক কর ব্যবস্থার জটিলতা কমে আসবে। একটি কমপ্রিহেন্সিভ তামাক কর নীতি বাস্তবায়নের মাধ্যমে কর প্রশাসন আরো কার্যকর ও দক্ষ হয়ে উঠবে, তামাক কোম্পানীর হস্তক্ষেপ রোধ করা যাবে এবং কর ফাঁকি রোধ করা যাবে। এর মাধ্যমে সকল তামাকজাত দ্রব্য, তামাক উৎপদন ও বিক্রয় চেইন, তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণ, তামাক রপ্তানী ইত্যাদি বিষয়কে করজালের আওতায় আনা যাবে।

এর ফলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং তামাকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে আসবে যা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনকে এগিয়ে নেবে।
সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ বলেন, বিইআর ও বিএনটিটিপি যৌথভাবে একটি প্রক্রিয়া অনুসরণ করে তামাক কর নীতির একটি রূপরেখা প্রণয়ন করেছে। এই রূপরেখা অনুসরণ করে জাতীয় তামাক কর নীতির একটি পূর্ণাঙ্গ খসড়া প্রণয়নে সবার সহযোগিতা প্রয়োজন।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে অতি সত্ত্বর একটি পূর্ণাঙ্গ জাতীয় তামাক কর নীতি প্রণীত হবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন       তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট কর আরোপ করা প্রয়োজন

0 FacebookTwitterPinterestEmail
Joynal Abdin

previous post
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
next post
মুজিবনগর আনসার ভিডিপির উপজেলা সমাবেশ

You may also like

সর্প দংশনে ওঝা কবিরাজ নয় সোজা হাসপাতালে যেতে...

August 1, 2026

গাংনীর মোল্লা ডায়গনস্টিকে অভিযান নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনা

July 31, 2026

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত...

July 30, 2026

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

July 17, 2026

ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ ।। হাসপাতালে ভর্তি...

July 6, 2026

পদোন্নতি পেয়ে বিটিভির উপ-পরিচালক হলেন মেহেরপুরের শফিউল ইসলাম...

July 2, 2026

অপারেশন থিয়েটারে রোগী মৃত্যুর অভিযোগ , দুই চিকিৎষককে...

February 16, 2026

মধ্য রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

February 10, 2026

গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়...

January 23, 2026

গাংনীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও ছড়িয়ে...

November 1, 2025

Recent Posts

গাংনীতে ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারীদের লিখিত পরীক্ষার ফলাফল
মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তঃত ১৩
ফেসবুকের প্রেমে চীন থেকে মেহেরপুরে: বিয়ের পর দানা বাঁধছে নানা...
  • Dhaka
  • Phone: +8801517813116
  • Email: devjoynal410@gmail.com

Userful Links

  • Home
  • Contact Us
  • PRIVACY POLICY
  • DISCLAIMER
  • TERMS AND CONDITIONS

Copyright @2021-2022  All Right Reserved – Designed and Developed by Developer Joynal 

Meherpurer Chokh
  • হোম
  • জাতীয়
  • অন্যান্য
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • ইতিহাস ও ঐতিহ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • প্রথম রাজধানী মুজিবনগর
  • প্রাণ ও প্রকৃতি
  • মেহেরপুর
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধুলা
  • সংস্কৃতি
Meherpurer Chokh
  • জাতীয়
    • বাংলাদেশ
    • মেহেরপুর
      • প্রথম রাজধানী মুজিবনগর
    • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • সংস্কৃতি
    • প্রাণ ও প্রকৃতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • শিক্ষা
  • খেলাধুলা
  • অর্থ বাণিজ্য
Design By Dev Joynal